Description
শিক্ষক নিয়োগ, দায়িত্ব, ছুটি, ক্লাস পর্যবেক্ষণ, মূল্যায়ন আর বিদায় — একজন শিক্ষকের পুরো সময়ের সব নথি এক কিটে। কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের জন্য তৈরি।
কিটে যা আছে
১. শিক্ষক নিয়োগ নীতিমালা (নীতি) — নতুন পদ খালি হলে, বিজ্ঞপ্তির আগে
২. সাক্ষাৎকার ও ডেমো ক্লাস মূল্যায়ন (ফর্ম) — প্রতিটি প্রার্থীর সাক্ষাৎকারের দিন
৩. শিক্ষক নিয়োগপত্র (টেমপ্লেট) — প্রার্থী চূড়ান্ত হলে, যোগদানের আগে
৪. দায়িত্ব ও কাজের বিবরণ (টেমপ্লেট) — নিয়োগপত্রের সঙ্গে সংযুক্ত করে
৫. আচরণবিধি ও শিশু সুরক্ষা (নীতি) — যোগদানের দিন পড়ে সই
৬. ছুটি নীতিমালা ও আবেদন ফর্ম (নীতি + ফর্ম) — বছরের শুরুতে জানানো; প্রতিটি ছুটিতে ফর্ম
৭. শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ ও ফিডব্যাক (ফর্ম) — প্রতি মাসে প্রতিটি শিক্ষকের একটি ক্লাস
৮. বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়ন (ফর্ম) — শিক্ষাবর্ষের শেষে
৯. নতুন শিক্ষকের প্রথম সাত দিন (চেকলিস্ট) — নতুন শিক্ষক যোগ দিলেই
১০. প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন (টেমপ্লেট) — বছরের শুরুতে পরিকল্পনা, প্রতি মাসে লগ
১১. পদত্যাগ, হ্যান্ডওভার ও বিদায় (নীতি + ফর্ম) — কোনো শিক্ষক চলে যেতে চাইলে
সঙ্গে আরও
– শুরুর গাইড (PDF) — কোন নথি আগে চালু করবেন, শিক্ষকদের কীভাবে জানাবেন
– চালু করার চেকলিস্ট — প্রথম ৩০ দিনে সপ্তাহ ধরে ধরে কাজ
কীভাবে ব্যবহার করবেন
– সব নথি Word ফাইল — যেকোনো শব্দ, নিয়ম বা সংখ্যা নিজের প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে বদলানো যায়।
– হলুদ ঘরে ক্লিক করে লিখলেই পূরণ হয়ে যায়; ঘরের হালকা লেখা বলে দেয় সেখানে কী বসবে।
– প্রতিটি নথির ওপরে নিজের লোগো আর প্রতিষ্ঠানের নাম একবার বসালেই সব পাতায় দেখায়।
– চাইলে না ভরে প্রিন্ট করে হাতেও লিখতে পারবেন।
– পৃষ্ঠা A4, প্রিন্টের জন্য প্রস্তুত।
কেনার পরপরই ডাউনলোড লিংক পাবেন, আর আপনার অ্যাকাউন্টে সবসময় থাকবে।
