একটি চারাগাছ, একজন মালি, আর ছয়টি বই
This article is written in Bangla.

“শিশুর প্রথম শিক্ষক” সিরিজের পরিচিতি
ভোরবেলা একটি শিশু প্রথমবার বিদ্যালয়ের দরজায় দাঁড়ায়। কাঁধে নতুন ব্যাগ, চোখে অচেনা ভয়, আর হাতে মায়ের আঙুল, যা একটু পরেই ছেড়ে দিতে হবে। দরজার ওপাশে যে মানুষটি দাঁড়িয়ে আছেন, তাঁর একটি হাসি, একটি কথা, একটি দৃষ্টি হয়তো ঠিক করে দেবে, এই শিশু সারা জীবন শেখাকে ভালোবাসবে, নাকি ভয় পাবে।
সেই মানুষটিই শিশুর প্রথম শিক্ষক।
আমরা প্রায়ই ভাবি, ছোটদের পড়ানো তো সহজ কাজ। অ-আ, ক-খ, এক-দুই-তিন, এর বেশি আর কী! অথচ যিনি কখনো চল্লিশটি ছোট মুখের সামনে দাঁড়িয়েছেন, তিনি জানেন, এখানে লাগে মায়ের স্নেহ, মালির ধৈর্য, আর একজন শিল্পীর কল্পনা। এই সত্যটুকু মাথায় রেখেই লেখা হয়েছে ছয় খণ্ডের সিরিজ “শিশুর প্রথম শিক্ষক”।
এক নজরে সিরিজটি
এই সিরিজের প্রতিটি প্রচ্ছদে একই ছবি: একজন মালির হাত, পানির ঝাঁঝরি, আর একটি গাছ। প্রথম খণ্ডে সেটি সদ্য মাটি ফুঁড়ে ওঠা চারা। দ্বিতীয় খণ্ডে মাথায় কলি। তৃতীয় খণ্ডে পাপড়ি মেলছে। চতুর্থ খণ্ডে পুরো ফুটেছে। পঞ্চম খণ্ডে পাশে আরও ফুল ফুটে বাগান হয়েছে। আর ষষ্ঠ খণ্ডে সেই ফুল থেকে বীজ উড়ে নতুন চারা জন্ম নিচ্ছে।
ছয়টি বই পাশাপাশি রাখলে একটি গল্প চোখের সামনে ভেসে ওঠে। একটি শিশুর বেড়ে ওঠার গল্প, আর একজন শিক্ষকের নীরব যত্নের গল্প।
আরও পড়ুন
ভালো শিক্ষক কেন চলে যান, আর ধরে রাখার ৭টি উপায়
ভালো শিক্ষক বেশিরভাগ সময় টাকার জন্য নয়, স্বীকৃতি না পেয়ে চলে যান। শিক্ষক ধরে রাখার ৭টি সহজ উপায় জানুন।
পুরোটা পড়ুন →শিক্ষক নিয়োগপত্রের নমুনা: যে ৫টি বিষয় অবশ্যই রাখবেন
স্কুল, মাদরাসা ও কিন্ডারগার্টেনের জন্য শিক্ষক নিয়োগপত্র লেখার নিয়ম ও বাংলা নমুনা লেখক: আমজাদ হুসাইন ভুঁইয়াAmzadInsight | Research, Training & Development একজন যোগ্য শিক্ষক…
পুরোটা পড়ুন →সুসন্তান গড়ার দিকদর্শন
একটি সিরিজ, একটি যাত্রা: বিয়ে থেকে কৈশোর পর্যন্ত প্রতিটি মা-বাবা চান, তাঁর সন্তান ভালো মানুষ হোক। নামাজি হোক, সৎ হোক, মা-বাবার প্রতি দরদি হোক,…
পুরোটা পড়ুন →
মন্তব্য