Skip to content
📞 01928969849✉ amzadinsight@gmail.com ঝুড়িCart যুক্ত হোনJoin us
ফ্রি সার্ভিসFree services
ফ্রি হেলথ চেক →Free health check →

আমজাদ হুসাইন ভুঁইয়া · ১১ অক্টোবর ২০২৬ · ১ মিনিটে পড়া

শিশুকে জানা ও বোঝা

This article is written in Bangla.

শিশুকে জানা ও বোঝা

মাপ না নিয়ে জামা কাটবেন না

দ্বিতীয় শ্রেণির একটি ছেলে প্রায় প্রতিদিন বোর্ডের লেখা ভুল তোলে। শিক্ষক তাকে অমনোযোগী ভেবে বকেন, পেছনের বেঞ্চে পাঠিয়ে দেন। মাস কয়েক পর জানা যায়, ছেলেটি আসলে দূরের জিনিস ঝাপসা দেখে। একটা চশমা হলেই সমস্যা মিটে যেত। ততদিনে সে নিজেকে “খারাপ ছাত্র” ভাবতে শিখে গেছে।

এমন ভুল আমাদের শ্রেণিকক্ষে প্রতিদিন ঘটে, শুধু শিশুকে ঠিকমতো না চেনার কারণে। “শিশুকে জানা ও বোঝা” এই না-চেনার দূরত্ব ঘোচানোর বই।

বইটিতে যা আছে

প্রথম অধ্যায়ে তিন থেকে বারো বছর বয়সী শিশুর বিকাশের একটি সহজ মানচিত্র। কোন বয়সে শিশুর কাছে কী আশা করা স্বাভাবিক, আর কখন সত্যিই চিন্তার কারণ আছে, তা এখানে বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায় প্রতিটি শিশুর ভিন্নতা নিয়ে: শেখার গতি, স্বভাব, পরিবার আর ভাষার পার্থক্য। তৃতীয় অধ্যায়ে একীভূত শিক্ষা আর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর কথা। শেষ অধ্যায়টি সবচেয়ে ব্যবহারিক: শিশুকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করার পদ্ধতি।

আপনি যা পাবেন

  • কোন আচরণ “দুষ্টুমি” আর কোনটা বয়সের স্বাভাবিক চঞ্চলতা, তা আলাদা করার জ্ঞান
  • দেখা, শোনা, পড়া-লেখা আর মনোযোগের সমস্যার প্রাথমিক লক্ষণ
  • অভিভাবককে আঘাত না দিয়ে উদ্বেগের কথা জানানোর উপায়
  • একটি পর্যবেক্ষণ খাতা রাখার সহজ নিয়ম, যা শিশু সম্পর্কে আপনার ধারণা বদলে দিতে পারে
  • চুপচাপ শিশুদের কথা বলানোর কৌশল

বইটি কার জন্য

প্রত্যেক শিক্ষক, যাঁর শ্রেণিতে চল্লিশটি আলাদা মুখ, আর চল্লিশটি আলাদা মন। প্রত্যেক মা-বাবা, যাঁরা সন্তানের আচরণ নিয়ে দ্বিধায় থাকেন। এই বই আপনাকে বিশেষজ্ঞ বানাবে না, কিন্তু এমন চোখ দেবে, যাতে কোনো শিশুর কষ্ট আপনার চোখ এড়িয়ে না যায়।

শিশুকে পড়ানোর আগে শিশুকে চিনুন।

শেয়ার করুন ফেসবুক
লেখকআমজাদ হুসাইন ভুঁইয়াপ্রতিষ্ঠাতা ও প্রধান কনসালট্যান্ট

মন্তব্য

মন্তব্য করুন

নতুন? বিনামূল্যে যুক্ত হোন · পাসওয়ার্ড জানা থাকলে সরাসরি লগইন

আরও পড়ুন

প্রিন্সিপাল ও উদ্যোক্তা২৯ অক্টোবর ২০২৬ · ৩ মিনিটে পড়া

ভালো শিক্ষক কেন চলে যান, আর ধরে রাখার ৭টি উপায়

ভালো শিক্ষক বেশিরভাগ সময় টাকার জন্য নয়, স্বীকৃতি না পেয়ে চলে যান। শিক্ষক ধরে রাখার ৭টি সহজ উপায় জানুন।

পুরোটা পড়ুন →

২৬ অক্টোবর ২০২৬ · ৬ মিনিটে পড়া

শিক্ষক নিয়োগপত্রের নমুনা: যে ৫টি বিষয় অবশ্যই রাখবেন

স্কুল, মাদরাসা ও কিন্ডারগার্টেনের জন্য শিক্ষক নিয়োগপত্র লেখার নিয়ম ও বাংলা নমুনা লেখক: আমজাদ হুসাইন ভুঁইয়াAmzadInsight | Research, Training & Development একজন যোগ্য শিক্ষক…

পুরোটা পড়ুন →

১৪ অক্টোবর ২০২৬ · ৩ মিনিটে পড়া

সুসন্তান গড়ার দিকদর্শন

একটি সিরিজ, একটি যাত্রা: বিয়ে থেকে কৈশোর পর্যন্ত প্রতিটি মা-বাবা চান, তাঁর সন্তান ভালো মানুষ হোক। নামাজি হোক, সৎ হোক, মা-বাবার প্রতি দরদি হোক,…

পুরোটা পড়ুন →
শিক্ষক ও স্কুলের জন্য বই আর লাইভ ট্রেনিংলেখাটি কাজে লাগলে আমাদের বই ও ট্রেনিংও দেখতে পারেন।

আপনার প্রতিষ্ঠানের পরের ধাপ কী?What is the next step for your institution?

প্রতিটি শিশুর জন্য আনন্দের একটা স্কুল গড়তে, আজ ছোট্ট একটা ধাপ দিয়ে শুরু করুন।To build a joyful school for every child, start today with one small step.

বিকাশে 01928969849 নম্বরে সেন্ড মানি করুন, তারপর তথ্য দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান। Send money via bKash to 01928969849 , then send these details on WhatsApp.